চরজব্বর থানা পুলিশের মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক কার্যক্রম শুরু
মোঃ রুবেল, সুবর্ণচর প্রতিনিধি ::
মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২১ মার্চ) নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর থানা পুলিশের মাস্ক বিতরণ ও করোনা সম্পর্কে সচেতনতা মূলক কার্যক্রম শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার (১৮ মার্চ) করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় দেশব্যাপী পুলিশের উদ্যোগ অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনা রোধে পুলিশের এই কার্যক্রম শুরুর কথা জানিয়েছিলেন।
তারই ধারাবাহিকতায় নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর থানা পুলিশের মাক্স বিতরণ ও করোনা সম্পর্কে সচেতনতা মূলক কার্যক্রম শুরু হয়েছে।
চরজব্বর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকের নির্দেশনায় ওসি তদন্ত ইব্রাহিম খলিল এর নেতৃত্বে থানার বিভিন্ন হাট-বাজারে ও রাস্তায় চলাচল কারী যানবাহনে এই মাক্স বিতরণ করা হয়। মাক্স বিতরণ কার্যক্রমে থানার পরিদর্শক নুরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।


Post Comment