সুবর্ণচরে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় , ভ্রাম্যমান আদালতের জরিমানা

সুবর্ণচর( নোয়াখালী) প্রতিনিধি::


নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অভিযান চালিয়ে ১১ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । পবিত্র রমজান উপলক্ষে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে বুধবার উপজেলার হাজী ইদ্রিস বাজার, সোলাইমান বাজার ও কাজল মার্কেট এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।


এ সময় নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় এবং পণ্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১১ জন ব্যবসায়ীকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে চরজব্বার থানা পুলিশ।

এসময় নির্বাহী কর্মকর্তা (ইউএনও)চৈতী সর্ববিদ্যা জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ