নারী সাংবাদিককে ম্যাসেঞ্জারে অশ্লীল ছবি প্রেরণ, যুবক গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি:
ফেসবুক মেসেঞ্জারে পর্ণ ভিডিও পাঠিয়ে উত্যক্ত করায় ইসমাইল হোসেন নামের এক কথিত সাংবাদিকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছে ভুক্তভোগী এক নারী সাংবাদিক।
মঙ্গলবার (৫ এপ্রিল) নোয়াখালীর সুধারাম মডেল থানায় করা জিডি’তে বলা হয়, কথিত সাংবাদিক ইসমাইল হোসেন মাইজদী শহরে বিভিন্ন দপ্তরে সাংবাদিক পরিচয় দিয়ে আসছে। সেই সুবাদে ভুক্তভোগী সঙ্গে পরিচয় হয় তার।
চলতি বছরের ১৮ জানুয়ারি ও ১৫ ফেব্রুয়ারী রাতে ওই নারীর ফেসবুক মেসেঞ্জারে একাধিক অশ্লিল পর্ণ ভিডিও পাঠিয়ে কুপ্রস্তাব দেয়। এতে ওই নারী বিমর্ষ হয়ে পড়ে। পরবর্তীতে তিনি আত্মীয়-স্বজন ও সহকর্মী অন্যান্য সাংবাদিকদের বিষয়টি অবহিত করে থানায় সাধারণ ডায়েরী করেন।
ভুক্তভোগী ওই নারী সাংবাদিক বলেন, আমাকে কথিত ওই সাংবাদিক কুপ্রস্তাব দিয়ে হেও প্রতিপন্ন করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ ছাড়াও কথিত সাংবাদিক ইসমাইল হোসেন নিজকে নাগরিক টিভির নোয়াখালী জেলা প্রতিনিধির পরিচয় দেন বিভিন্ন জায়গায় এবং তার ফেসবুক আইডির প্রোফাইলে নাগরিক টিভির লোগো সম্বলিত তার ছবি ব্যবহার করার অভিযোগও রয়েছে।
ঢাকা সাংবাদিক ইউনিয়ান (ডিইউজে)এর প্রচার সম্পাদক নাগরিক টিভির সিনিয়র রিপোর্টার রাজু হামিদ বলেন, নোয়াখালীতে আমাদের কোন প্রতিনিধি নেই।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। অভিযুক্ত কে আটক করেছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



Post Comment