মেহেরপুরে দীর্ঘ ১৭ বছর পর জেলা বিএনপির সম্মেলন
দীর্ঘ ১৭ বছর পর মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় মেহেরপুর সরকারি কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, খুলনা বিভাগ আহ্বায়ক ও সাবেক এমপি আমান উল্লাহ আমান।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন। প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং প্রধান বক্তা ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ প্রমুখ।
কাউন্সিল শেষে জাবেদ মাসুদ মিল্টনকে সভাপতি এবং অ্যাডভোকেট কামরুল হাসানকে সাধারণ সম্পাদক করে মেহেরপুর জেলা বিএনপির নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
সুবর্ণ সময়/জিসান রহমান



Post Comment