ফ্লোটিলার নৌবহরে বাধা দেয়ায় বার্সেলোনায় হাজারো মানুষের বিক্ষোভ

গাজা অভিমুখী ফিলিস্তিনিদের জন্য মানবিক ত্রাণবহরে ইসরায়েলের বাধার নিন্দা জানাতে গতকাল বৃহস্পতিবার স্পেনের বার্সেলোনার রাস্তায় হাজার হাজার মানুষ প্রতিবাদ-বিক্ষোভ মিছিল করেছে। বার্সেলোনা বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহরের বিভিন্ন এলাকা থেকে কেন্দ্রীয় প্লাজা দে লেস দ্রাসানেসে প্রতিবাদকারীরা একত্রিত হন। তাদের অনেকে ফিলিস্তিনের পতাকা নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছে।

বিক্ষোভকারীরা ‘গাজা, তুমি একা নও’, ‘ইসরায়েল বয়কট করো’ এবং ‘ফিলিস্তিনের স্বাধীনতা’সহ বিভিন্ন স্লোগান দিয়েছে। বার্সেলোনার পৌর পুলিশ বাহিনীর কর্মকর্তা গার্ডিয়া আরবানা জানিয়েছেন, বিক্ষোভে প্রায় ১৫ হাজার মানুষ অংশ নিয়েছিল।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মাদ্রিদে প্রায় ১০হাজার মানুষ একই ধরণের বিক্ষোভে অংশ নিয়েছিল। বৃহস্পতিবার রাতে বিলবাও, সেভিল এবং ভ্যালেন্সিয়াসহ অন্যান্য স্প্যানিশ শহরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বার্সেলোনার মিছিলটি যখন একটি মহাসড়কের প্রবেশ পথে পৌঁছায়, তখন দাঙ্গা পুলিশ জনতাকে আটকাতে বাধা সৃষ্টি করে।

স্প্যানিশ পাবলিক বা রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে দেখা গেছে, যখন কিছু বিক্ষোভকারী বাধা টপকে ওঠার চেষ্টা করে, তখন কর্মকর্তারা লাঠিচার্জ করে পাল্টা আক্রমণ চালায়। যার ফলে সামনের সারির প্রতিবাদকারীরা পিছু হটতে বাধ্য হয়।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, যার মধ্যে প্রায় ৪৫টি জাহাজে রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মীরা ছিল। গত মাসে বার্সেলোনা থেকে গাজা অবরোধ চ্যালেঞ্জ করতে যাত্রা শুরু করেছিল। জাতিসংঘ জানিয়েছে, গাজায় প্রায় দুই বছরের যুদ্ধের পর দুর্ভিক্ষ চলছে। -বাসস

সুবর্ণ সময়/জিসান

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ