চাঁদপুরে হত্যার ঘটনায় গ্রেফতার ১

 চাঁদপুর প্রতিনিধি:

গ্রেফতারকৃত রবিন লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার চান্দিরগাঁও গ্রামের হাজী সামসুন নুর পাটওয়ারীর ছেলে।
গত ১১ নভেম্বর রাতে চা পাতা বিক্রির টাকা নিয়ে রুহুল আমিন বাড়ি ফিরছিল। এসময় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর সমিতির পোল এলাকায় পৌঁছলে ডাকাত চক্র তার টাকা হাতিয়ে নেয়। এসময় রুহুল আমিন তাদের বাধা দিলে ও ডাক-চিৎকার করে ডাকাত চক্র তাকে এলোপাথাড়ি গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের বাবা ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ