সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
অনলাইন ডেস্ক
সারাদেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে বিভিন্ন মামলায় এজহারভুক্ত আসামি রয়েছেন। অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গান পাউডার, ককটেল।
মঙ্গলবার (১৮ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০টি আগ্নেয়াস্ত্র, সাড়ে ৩০ কেজি গান পাউডার, গোলাবারুদ ও ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। ১ হাজার ৬৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।



Post Comment