সোনারগাঁয়ে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একরামুল হক (৫৫) নাম এক সুতা ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
টাকা ছিনতাইকালে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি জানান, ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে একরামুল হকের ডান হাতের কব্জির দুটি রগ কেটে যায়। এতে করে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। বর্তমানে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কিছুটা সুস্থ হয়ে ফিরে থানায় অভিযোগ করবেন বলে জানানো হয়।
রাজু আহমেদ নামের এক সুতা ব্যবসায়ী বলেন, রহমতপুর গ্রামের বেশিরভাগ মানুষ ব্যবসায়ী। প্রতিদিন ঢাকায় ব্যবসার কাজ শেষে বাড়ি ফিরে আসেন। মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় বিভিন্ন সময়ে ছিনতাইয়ের কবলে পড়তে হয়। প্রায়ই টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন জানান, ছিনতাইয়ের ঘটনাটি জানা নেই। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। ছিনতাইয়ে বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।



Post Comment