অমর একুশে: জেগে উঠুক সিলেটের সাংস্কৃতিক অঙ্গন
নিজস্ব প্রতিবেদক, সিলেট
আজ একুশের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। সালাম-বরকত-রফিক-জব্বার-শফিউলসহ নাম না জানা ভাষা সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানাবে পুরো জাতি।
সিলেটের দুই মন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রশাসনের সর্বস্থরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সচেতন বিভিন্ন মহল কন্ঠে গাফ্ফার চৌধুরীর সেই অমর গান ‘আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি- আমি কি ভুলিতে পারি’ গাইতে গাইতে শহীদ মিনারের বেদীতে ফুলের স্থবক রেখে শ্রদ্ধা নিবেদন করবেন যা চলতে থাকবে শনিবার সারাদিন।
অবশ্য একটা সময় একুশে ফেব্রুয়ারিতে সিলেট মহানগরীরতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন থাকতো। রবীন্দ্র সঙ্গীত, দেশাত্মবোধক গান, বাউল গান- ইত্যাদিতে মেতে থাকতেন সিলেটের সংস্কৃতিপ্রেমীরা। তবে গত ১৭/১৮ মাসে মবতন্ত্রের ভয়ে সিলেটের সাংস্কৃতিক অঙ্গন বলতে গেলে মুখ থুবড়ে পড়েছিল।
একুশের হাত ধরে তার ইতিবাচক হাওয়ায় সিলেটের সাংস্কৃতিক অঙ্গনও জেগে উঠবে- এমন প্রত্যাশা সচেতন মহলের। জেগে উঠুক সিলেটসহ সারাদেশের সাংস্কৃতিক অংঙ্গন।



Post Comment