নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

নোয়াখালী প্রতিনিধি :

সুবর্ণচর উপজেলার খাসেরহাট বাজার থেকে সুবর্ণচর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শুক্রবার (১ মে ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে র‍্যালি বের করা হয়। সংগঠনের সভাপতি মোঃ সিফাত উল্যার নেতৃত্বে র‍্যালিটি খাসেরহাট বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খাসেরহাট রাস্তার মাথায় গিয়ে শেষ হয়।

 

র‍্যালি শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সহ-সভাপতি মোঃ আলমগীর, সদস্য আজিজুল হক, লিয়াকত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের শ্রমিকরা দীর্ঘদিন ধরে শোষণ ও বঞ্চনার শিকার। আইন অনুযায়ী শ্রমঘণ্টা ৮ ঘণ্টা নির্ধারিত থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রে শ্রমিকদের দিয়ে ১২ ঘণ্টা বা তারও বেশি সময় কাজ করানো হচ্ছে। কিন্তু এর বিপরীতে তারা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন।

বক্তারা আরও বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের কারণে শ্রমিকদের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে উঠছে। বিশেষ করে পরিবহন খাতসহ বিভিন্ন সেক্টরে এসব অনিয়ম ব্যাপকভাবে বিদ্যমান। তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমজীবী মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে বক্তারা সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ