চাটখিলে ৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহাব উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) রাত ১২টা ৩৫ মিনিটের দিকে উপজেলার ৯ নম্বর খিলপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব দেলিয়াই এলাকার উত্তর দেলিয়াই বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিউল ইসলামের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) হেলালা উদ্দিনসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উত্তর দেলিয়াই বাজারে মেজবান হোটেলের বিপরীত পাশে শাহাব উদ্দিনের পান-সিগারেটের দোকানে অভিযান চালানো হয়। পরে তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. শাহাব উদ্দিন উপজেলার পূর্ব দেলিয়াই (দর্জি বাড়ি) এলাকার মন্তাজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলাটি চাটখিল থানার মামলা নম্বর-২২, তারিখ ২৮ আগস্ট ২০২৬।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চাটখিল উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পুলিশের মাদকবিরোধী অভিযান ও নিয়মিত তৎপরতা কঠোরভাবে অব্যাহত থাকবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ