চৌমুহনীর দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৮
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার নারী ও চার পুরুষকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার চৌমুহনী বাজার এলাকায় অবস্থিত মিয়ামী ও স্কাইভিউ আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোটেল দুটির বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চার পুরুষ হলেন—সোনাইমুড়ী উপজেলার পূর্ব মির্জানগর এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে মো. সোহাগ (৪০), একই উপজেলার নজরপুর এলাকার আবুল কালামের ছেলে ইকবাল হোসেন (৪২), দৌলতপুর এলাকার ইসমাইলের ছেলে জুনায়েদ (২৭) এবং হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার মিলন উদ্দিনের ছেলে মো. মুন্না (২৩)। এ ছাড়া অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
নোয়াখালী জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. নূরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন।
পুলিশ জানায়, অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।



Post Comment