দৌলতপুরে খারিজ করতে ৫০ হাজার টাকা ঘুষ দাবি! ইউএনও’র তদন্তের আশ্বাস

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলশী ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মোহাম্মদ আলতাফ হোসেনের বিরুদ্ধে নামজারি (খারিজ) বাবদ ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে।

​ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ডায়মন্ড গ্রামের বাসিন্দা মোঃ মজিদ শেখ (পিতা: মৃত মোঃ এদাদুল শেখ) ডায়মন্ড মৌজায় তাঁর নিজ নামীয় ১২০ শতাংশ জমির নামজারি (খারিজ) করার জন্য খলশী ইউনিয়ন ভূমি অফিসে আবেদন করেন। কিন্তু নামজারি প্রস্তাব প্রস্তুত ও অনুমোদনের জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) মোহাম্মদ আলতাফ হোসেন সরাসরি ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষের টাকা না দিলে খারিজ ফাইল আটকে রাখা এবং কাজ না করার হুমকি দেওয়া হয় বলে ভুক্তভোগী অভিযোগ করেন।

​পৈত্রিক ও বৈধ জমিতে নামজারি করতে এসে এমন বিপুল পরিমাণ টাকা ঘুষ চাওয়ায় চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগী মোঃ মজিদ শেখ। এ বিষয়ে তিনি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সঠিক বিচার ও ঘুষখোর কর্মকর্তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।খলজী ইউনিয়ন ভূমি কর্মকর্তা নায়েবের বক্তব্য চাইলে, নায়েব পালিয়ে গিয়ে অফিসের পাশের রুমে দরজা বন্ধ করে দেন।
​এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, “অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে। দ্রুত তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি সেবা পেতে সাধারণ মানুষকে যেন কোনো প্রকার হয়রানি বা ঘুষের মুখোমুখি হতে না হয়, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

Previous post

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

Next post

বরখাস্তের পরও ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ নায়েব কামরুলের বিরুদ্ধে, তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় যোগদান করতে পারেনি

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ