নোয়াখালী জি-৮ গ্রামীণ জেনারেল হাসপাতালের লিফট ভেঙ্গে এক নারীর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী জি-৮ গ্রামীণ জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালের লিফটের নিচে পড়ে ঝুমুর বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ মালিক পক্ষের অবহেলায় তার মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যার সময় ওই নারী তার শশুরকে দেখতে এসে লিফটে করে নিচে যাওয়ার সময় লিফটের নিচে পড়ে এ মৃৃত্যুর ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসা দিতে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে , গত শুক্রবার সন্ধ্যায় তার শ্বশুর আনোয়া উল্লাহ সড়ক দূর্ঘটনায় আহত হলে তাকে নোয়াখালী গ্রামীণ হাসপাতালে ভর্তি করালে। পরে ওই নারী তার শ্বশুরকে দেখতে এসে এই দুর্ঘটনা ঘটে। নিহত ঝুমুরা বেগম লক্ষ্মীপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের খোরশেদ আলমের স্ত্রী।
নিহত ঝুমুরা বেগম তিন সন্তানের জননী।
এই বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এ বিষয়ে তদন্তাদিন রয়েছে এই ঘটনার সাথে কারো অবেহেলা থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



Post Comment