সৌদিতে সড়ক দুর্ঘটনায় কোম্পানীগঞ্জের প্রবাসী নিহত  

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী::-

সৌদি আরবের জিদ্দায় কাজে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির সংঘর্ষে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

নিহত আবদুল হাই টুকু (৪৮) নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা ৯নং ওয়ার্ডের  মোবারক আলী সারেং বাড়ির মজিবল হকের ছেলে।

জানা যায়, বুধবার রাতে সৌদি আরবের জিদ্দায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাগ্নে আশ্রাফ হোসেন রবেন্স এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, সর্বশেষ তিনি ৩ বছর আগে সৌদি আরবে গমন করেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ