নোয়াখালীতে ১৩ ইউনিয়নে নির্বাচনের চূড়ান্ত ফলাফল

নোয়াখালী প্রতিনিধি::


নোয়াখালীর উপকূলীয় উপজেলা সুবর্ণচর ও বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যানপদে ১৩টি ইউনিয়নের মধ্যে ৯টি আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকি ৪টিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। এর মধ্যে দুইজন সুবর্ণচরে, দুইজন হাতিয়া জয়ী হন।

সোমবার রাতে স্ব স্ব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রস্তুত ঘোষণা করা হয়।

সুবর্ণচরে বিজয়ী প্রার্থীরা হলেন, ৪ নম্বর চর ওয়াপদা ইউনিয়নে আবদুল মান্নান ভূইয়া (নৌকা), ২নম্বর চরবাটায় আমিনুল ইসলাম ওরফে রাজিব (নৌকা), ৭ নম্বর পূর্ব চরবাটায় আবুল বাশার মঞ্জু (নৌকা), ৩ নম্বর চর আমান উল্যাহ ইউনিয়নে অধ্যাপক বেলায়েত হোসেন (নৌকা), ৬ নম্বর চর ক্লার্ক এ্যাডভোকেট আবুল বাশার ডিপটি (আওয়ামী লীগের বিদ্রোহী), ৮ নম্বর মোহাম্মদপুরে মহি উদ্দিন চৌধুরী (আওয়ামী লীগের বিদ্রোহী)।

অপরদিকে হাতিয়ার সাতজন বিজয়ী প্রার্থী হলেন চরকিং মহি উদ্দিন আহমেদ (নৌকা), চর ইশ্বরে মো. আলা উদ্দিন ওরফে আজাদ (নৌকা), বুড়িরচরে ফখরুল ইসলাম (আওয়ামী লীগের বিদ্রোহী), তমরুদ্দি মো. রাশেদ উদ্দিন (নৌকা), সোনাদিয়া মেহেদী হাসান (নৌকা), জাহাজমারা আইনজীবী মাসুম বিল্লাহ (আওয়ামী লীগের বিদ্রোহী) ও নিঝুম দ্বীপ মো. দিনাজ উদ্দিন (নৌকা)।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ