সুবর্ণচরে লাশ উদ্ধার
সুবর্ণচর(নোয়াখালী )প্রতিনিধি::
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে পুকুর থেকে বেলাল উদ্দিন(৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে চরজব্বার থানা—পুলিশ।
রবিবার সন্ধ্যায় ৬টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৫নম্বর স্লুইসগেইট এলাকার মোখলেসুর রহমান সমাজের আনিস মোল্লার পুকুর থেকে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।বেলাল উদ্দিন এই এলাকার মৃত আনিস মোল্লার বড় ছেলে।তিনি পেশায় একজন কৃষক।
পরিবার জানায়, বেলাল উদ্দিনের সঙ্গে কারো কোন দিন মনোমালিন্যের হয়নি। বাড়িতেই অন্যদের সাথে হাসিখুশি থাকতেন। রাতে কখন তিনি বাইরে গেছেন, তা বাড়ির কেউ টের পাননি।
স্থানীয় চরক্লার্ক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাশার বলেন, দুপুরের দিকে এলাকার এক কৃষক গরুর ঘাস আনতে গিয়ে পুকুরে হাত—মুখ ধোয়ার জন্য যান। এ সময় হঠাৎ তিনি দেখতে পান, এক ব্যক্তির নিথর দেহ পানিতে ভাসছে। তাঁর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে মরদেহ পুকুরের মাঝখান থেকে তীরে নিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন চরজব্বার থানার পুলিশ।
জানতে চাইলে সন্ধ্যা সাড়ে ৬ টার দিতে চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তর জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।



Post Comment