বেগমগঞ্জে নগদ টাকাসহ ভোটকেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী আটক   

নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নে ১৩ নং রসুলপুর কেন্দ্রে স্বতন্ত্র   চেয়ারম্যান প্রার্থী মাহবুববর রহমান বিজয়কে (আনারস মার্কা) নগদ টাকাসহ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরের দিকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। এ সময় তার কাছ থেকে নগদ ষাট হাজার টাকা জব্দ করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, ভোট চলাকালে ১৩ নং রসুলপুর  ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুববর রহমান বিজয়কে নগদ ষাট হাজার টাকা সহ  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট চৈতী সর্ববিদ্যা ও বিজিবি আটক করে। পরবর্তীতে এ ঘটনায় আইন গত প্রদক্ষেপ নেওয়া হবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ