সুবর্ণচরে গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত ৫ আসামী গ্রেপ্তার

সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি :


নোয়াখালীর সুবর্ণচর বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত ৫ আসামীকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা—পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার পৃৃথকস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন,উপজেলার চরজুবিলী ইউনিয়নের মধ্য ব্যাগ্যা গ্রামের মো.শহিদুল হক এর ছেলে মো.বাবুল উদ্দিন,চরজব্বার ইউনিয়নের পশ্চিম চরজব্বার গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মো. ইউসুফ,মৃত হাবিবুর রহমানের ছেলে নুর উদ্দিন,চর ওয়াপদা ইউনিয়নের মো.জাবেদের ছেলে শাকিল ও আবদুল মতিনের মেয়ে শারমিন আক্তার ।

চরজব্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ