ভূমিহীন ও গৃহহীন পুনর্বাসন এর ৩য় পর্যায়ে ভূমি পরিদর্শন করেন নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান
সুবর্ণচর ( নোয়াখালী ) প্রতিনিধি:
সুবর্ণচর উপজেলার হাজী ইদ্রিস মিয়ার বাজার সংলগ্ন উরিরচর মৌজায় মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পুনর্বাসন এর লক্ষ্যে ৩য় পর্যায়ে ঘর নির্মাণ কার্যক্রম আরম্ভ করার জন্য সরেজমিনে ভূমি পরিদর্শন করে নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। এই প্রকল্পের আওতায় ১৭০ টি পরিবারকে পূর্ণবাসিত করা হবে।
শনিবার বিকেলে হাজী ইদ্রিস মিয়ার বাজার সংলগ্ন উরিরচরে এসব ভূমি পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো কাউছার আহমেদ, চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাসার ডিপটি, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার।
নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম বলেন, মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পুনর্বাসন এর লক্ষ্যে ৩য় পর্যায়ে ঘর নির্মাণ প্রকল্প স্থানে ঘর নির্মাণ এর পাশাপাশি খেলার মাঠ, মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশান ও স্কুল নির্মাণের জন্য দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।



Post Comment