সুবর্ণচরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা

সুবর্ণচর( নোয়াখালী) প্রতিনিধি ::


স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে ।

১৬ ডিসেম্বর দুপুরে উপজেলা প্রশাসন মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিল্যান্ড মো.আরিফুর রহমান,ওসি মো. জিয়াউল হক প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও চৈতী সর্ববিদ্যা। অনুষ্ঠানে ১৪ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় ।

এসময় তাঁদেরকে গিফট ক্রেস্ট ও টিশার্ট ক্যাপ দেয়া হয়।

 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ