সুবর্ণচরে আন্তর্জাতিক অভিবাসী দিবসে আলোচনা সভা

নোয়াখালী প্রতিনিধি ::


শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা/অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ এই প্রতিপাদ্য নিয়ে প্রতি বছরের মতো এবারও নোয়াখালীর সুবর্ণচরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মো.আরিফুর রহমান,চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক,বন কর্মকর্তা মো.মোশারফ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা আয়নুল হক, সুবর্ণচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবলু, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার শেখ মোহাম্মদ হানিফ সাংবাদিক মুজাহিদুল ইসলাম, সাংবাদিক আরিফ সবুজ প্রমূখ।
আলোচনা সভার সভাপতি চৈতী সর্ববিদ্যা সমাপনী বক্তব্যে বলেন, বর্তমান সরকার অভিবাসনকে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে। প্রবাসে আমাদের দেশের নাগরিকদের সর্বাধিক সুরক্ষা প্রদানের ব্যবস্থা গ্রহন করেছে। বৈধ পথে বৈদেশিক মুদ্রা আনয়নের জন্যে দুই শতাংশ হারে প্রণোদনা প্রদান করা হচ্ছে। প্রবাস গমনেচ্ছুকদের দক্ষতা সৃষ্টির লক্ষ্যে কারিগরি ও প্রযুক্তি শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণে প্লাটফর্ম তৈরী করে দিয়েছে। জামানতবিহীন ঋণ প্রদানের পরিধি বিস্তৃত করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা সরকারের প্রদত্ত এসব সুবিধা গ্রহণ করে নিরাপদ অভিবাসনের মাধ্যমে নিজের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ