সোমবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টা ২০মিনিটের দিকে তাকে কাবিলপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পার্শ্ববর্তী সোনাইমুড়ী থানার দুটি পৃথক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি সে। ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করা হয়। ওই সব মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে নোয়াখালী চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
Post Comment