নোয়াখালীতে করোনা ভ্যাকসিন নিলেন এমপি একরামুল করিম চৌধুরী
নিজস্ব প্রতিবেদক ::
সারাদেশের ন্যায় নোয়াখালীতে ও করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে।
রবিবার সকাল সাড়ে দশটায় ভ্যাকসিন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী -৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি। একই সাথে নোয়াখালী জেলার প্রতিটি উপজেলায় ভ্যাকসিন এর কার্যক্রম শুরু হয়েছে।
নোয়াখালী ৪ সদর-সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী নিজে টিকা নিয়ে জেলায় টিকাদান কর্মসূচির সুচনা করেন। সকাল ১০টায় ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের নির্ধারিত বুথে তিনি টিকা নেন। এছাড়া সকাল ১১টায় নোয়াখালীর চাটখিল-সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, জেলা প্রশাসক মো. খোরশেদ আলম ও সিভিল সার্জন ডাঃ ইফতেখার মাসুম টিকা নিয়েছেন।
এরপর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান, বাংলাদেশ ফুটবল ফেরারেশনের সহ -সভাপতি আতাউর রহমান মানিকসহ সম্মুখ সারির যোদ্ধাদের টিকা দেওয়া হয়।
নিজে টিকা দিয়ে সংসদ সদস্য একরামুল করি চৌধুরী গুজবে কান না দিয়ে সবাইকে টিকা দিয়ে নিরাপদ থাকার আহবান জানান।
সিভিল সার্জন জানান, বিকাল ৩টা পর্যন্ত টিকা দেওয়া হবে। আজ ১ম দিনে ২০০ জনকে টিকা দেওয়া হবে।
আজ ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ২২০ জনকে এবং পুলিশ লাইন্স হাসপাতালে ৫০ জনকে টিকা দেওয়া হবে।



Post Comment