ফারিয়ার নির্বাচনে সভাপতি প্রার্থী তারেক উদ্দিনের ইশতেহার ঘোষণা

সুবর্ণচর প্রতিনিধি ::


নোয়াখালীর সুবর্ণচরে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়ার নির্বাচনে সভাপতি পদপ্রার্থী নুভিস্তা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর সিনিয়র এমপিও মোহাম্মদ তারেক উদ্দিন তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। নির্বাচনী ইশতেহার নিচে হুবহু তুলে ধরা হলো –

আসালামুআলাইকুম,

আমি তারেক উদ্দিন নুভিস্তা ফার্মা লিমিটেড এর সিনিয়র এমপিও আমার নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি
আপনারা সবাই নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশ ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) এমপিওদের একটি সম্মানজনক জীবন উপহার দেওয়ার লক্ষ্যে একটি সুষ্ঠু কর্মপরিবেশ ও নির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ করে যাচ্ছে।
সেই পরিপ্রেক্ষিতে আমি সুবর্ণচর ফার্মাসিটিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি পদপ্রার্থী হিসেবে আমি আপনাদের ভালোবাসা নিয়ে তরুণ প্রজন্মের বাহক হিসেবে আপনাদের জন্য কাজ করে যেতে চাই।
আমার নির্বাচনী ইশতেহার গুলো
১/ একটি অরাজনৈতিক শক্তিশালী সংগঠন তৈরি করা
২/ফারিয়া সদস্য ভাইদের মার্কেটে কোন ধরনের সমস্যা হলে তা কঠোর হস্তে দমন করা
৩/সাংগঠনিক সকল কর্মকান্ড প্রিয় ফারিয়ার ভাইদের সাথে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করা।
৪/প্রতি মাসে সকল ফারিয়ার ভাই দের নিয়ে মিটিংয়ের আয়োজন করা।
৫/হসপিটালের সামনে ফারিয়ার সদস্যদের জন্য একটি রুমের ব্যাবস্থা করা
৬/ফারিয়ার নতুন সদস্যদের মান্থলি মিটিংয়ে সবার সাথে পরিচয় করে দেওয়া
৭/ফারিয়ার কোন সদস্য সুবর্ণচর থেকে চলে গেলে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া
৮/বাৎসরিক বনভোজনের আয়োজন করা
৯/বাৎসরিক বনভোজনের যাবতীয় ব্যয় সমূহ ফারিয়ার সদস্যদের মাঝে উপস্থাপন করা
১০/প্রতিমাসে ফারিয়ার সকল সদস্যকে ফারিয়ার আয় এবং ব্যয় সম্পর্কে অবহিত করা
১১/ফারিয়ার সদস্য ভাইদের সকল ধরনের মত প্রকাশের প্লাটফর্ম তৈরি করা।
১২/ফারিয়ার সদস্য ভাইদের সুখে-দুখে পাশে থাকা
১৩/থার্ড ফ্রাইডের ছুটি বাস্তবায়ন করা
১৪/খেলাধুলার আয়োজন করা
১৫/ 16 ই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি 26 শে মার্চ এই সব মহান দিবসগুলোতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা।

এসময় সুবর্ণচর উপজেলার ফারিয়ার সদস্য বিন্দু উপস্থিত ছিলেন ।

নুভিস্তা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সিনিয়র এমপিও তারেক উদ্দিন তার নির্বাচনী ইশতেহার ঘোষণা ছাড়াও এমপিওদের মানোন্নয়নে সর্বদা নিয়োজিত থাকার আশ্বাস প্রদান করেন।

 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ