সুবর্ণচরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা দায়ের 

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে এক মাদ্রাসা ছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগে চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রধান অভিযুক্তসহ আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
মঙ্গলবার রাতে ভুক্তভোগি শিক্ষার্থীর বড় বোন বাদি হয়ে চরজব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন, মামলা নং-৭।
অভিযোগ সূত্রে জানা গেছে, ধর্ষিতা স্থানীয় একটি দাখিল মাদ্রাসার ছাত্রী। গত কয়েক বছর ধরে মাদ্রাসায় আসা যাওয়ার পথে তাকে বিভিন্ন ভাবে উত্যক্ত করতো সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নের মামুন (২২)। পরবর্তীতে গত দুই বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের সূত্র ধরে নিজের তিন সহযোগিতার সহযোগিতায় গত এক বছর ধরে বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ করে মামুন। সবশেষ গত ৭জুলাই রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশ্ববর্তী একটি পুকুর পাড়ে নিয়ে পুনঃরায় তাকে ধর্ষণের চেষ্টা করে মামুন। এসময় সে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে মামুন দ্রুত পালিয়ে যায়। পরে বিষয়টি মামুনের পরিবারকে জানালে তারা তাদের বিয়ে দিয়ে দিবে বলে কালক্ষেপণ এবং বিভিন্নভাবে ধর্ষিতার পরিবারকে হুমকি দিতে থাকে। পরে নিরুপায় হয়ে ভুক্তভোগির পরিবার থানায় মামলা দায়ের করেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ