নোয়াখালীর সুবর্ণচরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ভূইয়ারহাট বাজারে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অন্তত অর্ধশতাধিক অবৈধ দোকান-পাট গুড়িয়ে দিয়েছে প্রশাসন। উচ্ছেদকৃত ব্যক্তিদের একাধিকবার নোটিশ করার পরও সরকারি জায়গা থেকে স্থাপনা উঠিয়ে না নেওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারী ও দেবব্রত দাশ। অভিযানে সহযোগিতা করেন চরজব্বার থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারী বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন থেকে ভূইয়ারহাটে সরকারি খাস জমি দখল করে অন্তত ১৫জন দখলদার প্রায় অর্ধশতাধিক দোকান-পাট নির্মাণ করে। এসবস্থাপনা অপসারণ করে সরকারি জমি খালি করার জন্য একাধিকবার তাদের নোটিশ করা হয়। সবশেষ চলতি বছ



Post Comment