সুবর্ণচরে কৃষকের মাঝে ভূর্তকিমূল্যে কৃষিযন্ত্র বিতরণ
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুবর্ণচর নোয়াখালীর উদ্যোগে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রীকরণ প্রকল্পের আওতায় ৭০% ভর্তুকি মূল্যে এসব কৃষিযন্ত্র বিতরণ করা হয়।
সোমবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সামনে ওই যন্ত্র বিতরণ করা হয়েছে। ৭০% ভর্তুকির আওতায় বাছাইকৃত উপকারভোগী কৃষকদের মাঝে প্রথমদিনে কৃষক আলা উদ্দিনকে কম্বাইন হারভেস্টার দেয়া হয়েছে।
পর্যায়েক্রমে উপজেলার কৃষকদের মাঝে চারটি কম্বাইন হারভেস্টার যন্ত্র, আটটি রিপার , দুইটি পাওয়ার থ্রেসার,২টি রাইচ ট্রান্সমিশন যন্ত্র, একটি ভূট্টা মাড়াই যন্ত্র দেয়া হবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ উদ্দিন বাহার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) চৈতী সর্ববিদ্যা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হারুন অর রশিদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারি বৃন্দ ও উপকারভোগী কৃষকগণ এবং কোম্পানী প্রতিনিধি বৃন্দ।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুন অর রশিদ বলেন,কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কৃষক একই সাথে ধান কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তাভর্তি করতে পারবেন। ফলে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে এবং কৃষকের আয় বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



Post Comment