সুবর্ণচরে ৫৭৫০ জন কৃষক পেল প্রণোদনা
সুবর্ণচর(নোয়াখালী)প্রতিনিধি
২০২২-২৩ রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুগডাল ও খেসারী ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির প্রণোদনা কর্মসূচির আওতায় নোয়াখালীর সুবর্ণচরে ৫হাজার সাড়ে ৭শত কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে সুবর্ণচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হল রুমে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
কৃষি অধিদপ্তরের তথ্যমতে, উপজেলার ২হাজার কৃষককে সরিষা, ১২শত কৃষককে সূর্যমুখী, ৫শত কৃষককে খেসারী, ৩শত কৃষককে বাদাম, ৫শত কৃষককে সয়াবিন, ৫০জন কৃষককে মসুর ডাল, ১শত কৃষককে গম, ১শত কৃষককে ভুট্টা ও ১হাজার কৃষকের মাঝে মুগ ডালের বীজ বিতরণ করা হয়। একইসাথে জনপ্রতি ১০কেজি ডিএপি এবং ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. কামাল উদ্দিনের সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন আর রশীদ। উপজেলা মৎস্য কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা প্রকল্প কর্মকর্তা কাউসার আহমেদ ও মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম প্রমুখ।



Post Comment