সুবর্ণচরে স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর সঙ্গে অভিমান করে সেরিনা বেগম(২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাতে দিকে উপজেলার দক্ষিণ চর মজিদ এলাকার এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরের দিকে লাশ উদ্ধার করে চরজব্বার থানা পুলিশ। নিহত গৃহবধূ সেরিনা আক্তার হাতিয়া উপজেলার ভুমিহীন বাজার এলাকার মৃত বাহারের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রের ভাষ্য, বছর খানেক আগে বিয়ে হয় সেরিনার। স্বামী মিলন চট্টগ্রামের বেদের কাজ করতেন। নিজের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ততার কারণে স্ত্রীকে পাত্তা না দেয়া ও নেশাগ্রস্থ থেকে সময় না দেওয়ায় তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

রাতের দিকে খাওয়া খেয়ে নিজের রুমে গিয়ে বিষপান করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়, তাঁর পরামর্শে স্থানীয় উপজেলা স্বাস্থ্য্য হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাতে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। সেখানে নেয়ার আগে পথে মারা যায় সেরিনা। জেলা হাসপাতালে না নিয়ে বাড়িতে নিয়ে ফেরেন সেরিনার মা। পরে শুক্রবার দুপুরের দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গৃহবধূর মা স্বরূপ বানু অভিযোগ করে বলেন, ‘মো. মিলন প্রায় নেশা করতেন। তাঁর মেয়েকে অবহেলা করতেন । মেয়ে অসুস্থ থাকলেও ঠিকমতো তার চিকিৎসা না করিয়ে শুধু মা বাবার কথা মত চলতো আর নিজেকে নিয়ে ব্যস্ত থাকতেন । তাঁর এ অবহেলার কারণে আমার মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।’

জানতে চাইলে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে আমরা শুনেছি। তবে বিষয়টি নিয়ে পরিবারের অভিযোগ রয়েছে, সেটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পুলিশ ফাঁড়ির পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ