শতাধিক নাটক/শর্টফিল্ম নির্মাণের পরেও নেই তেমন ভিউ

নোয়াখালী, সুবর্ণচর এর সন্তান তরুণ নির্মাতা ‘জিসান রহমান’ প্রায় শতাধিক নাটক/শর্টফিল্ম নির্মাণ করেন, যাহা ইউটিউবের বিভিন্ন চ্যানেলে দেখা যায়। তবে নাটক/শর্টফিল্মে নেই তেমন ভিউ, ‘জিসান রহমান’ কথা বললেন সুবর্ণ সময়ের বিনোদন প্রতিবেকের সঙ্গে। 

প্রশ্ন : ভিউ গুনে নাটক/শর্টফিল্ম এর মান  স্টার নির্ধারণের চর্চাকে কীভাবে দেখছেন ?

ভিউ মানেই যে নাটকটি ভালো সেটা বলা যাবে না। কারণ ভিউ কখনো নাটকের মান নির্ধারণ করে না। ভিউ মানে অনেক মানুষ কাজটি দেখছে। তাই ভিউকেও অস্বীকার করা যাবে না। আবার সবার দেখার রুচিও কিন্তু এক না। ফলে প্রত্যেক নির্মাতা বা শিল্পীকেই সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে কাজ করতে হয়।

প্রশ্ন : জাতীয় পর্যায়ের অভিনেতা/অভিনেত্রী নিয়ে আপনার কোন কাজ দেখা যায় না কেন ?

এক সময় নাটক ও চরিত্রের নাম মানুষের মুখে মুখে থাকত। কোন অভিনেতা ভালো অভিনয় করলেন, আর কোন নির্মাতা গল্পটি কত ভালো উপস্থাপন করতে পারলেন, তা নিয়ে চলত আলোচনা। সেই জায়গা দখল করেছে ভিউ। ভিউ’র গুরুত্ব এতটাই বেড়েছে যে নাটকের গল্প, শিল্পী, নাম নির্বাচনে প্রাধান্য দেওয়া হচ্ছে ভিউকে। ভালো অভিনয় শিল্পীরা কাজ পাচ্ছেন না তাঁদের ভিউ নেই বলে। অন্যদিকে যেসব শিল্পীর ভিউ আছে, তাঁদের শিডিউল পাওয়া দুষ্কর। যেসকল শিল্পীরা কাজ পাচ্ছেনা ভিউ দৌড়ে, তারাও গ্রামে এসে কাজ করতে ইচ্ছুক না।

নাটকের শুটিং স্পটে

প্রশ্ন : বর্তমানে ভালো কাজের চেয়ে রুচিহীন কাজের ভিউ বেশি কেন ?

সবাই যদি ভালো কাজ করি, তাহলে কিন্তু কেউ রুচিহীন কাজ দেখবে না। যদি রুচিহীন কাজ বানাতেই থাকেন, তাহলে তো মানুষ সেখানে যাবেই। ল্যাংটা হয়ে ঘোরেন, লাখ লাখ মানুষ পেছনে দৌড়াবে। এটা তো জনপ্রিয়তা নয়।

প্রশ্ন : আপনার নাটক/শর্টফিল্মের মান নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন, এই নিয়ে আপনি কী মন্তব্য করবেন ?

যারা এই অভিযোগ করছেন, তাহারা আমার পরিচালিত ত্রিশ হাজার টাকার কাজের সাথে ত্রিশ লক্ষ টাকার কাজের নির্ণয় করেন, আমরা সুবর্ণ নাট্যদল টিম নিজ খরচে নাটক/শর্টফিল্ম তৈরি করি। যারা আমার কাজ নিয়ে প্রশ্ন তোলেন তাহারা যদি আমার দুই/তিনটি কাজ পুরো দেখে, আমি মনে প্রাণে বিশ্বাস করি তারাই আমার প্যান হবেন।

প্রশ্ন : শতাধিক নাটক ইউটিউবে আপলোড হওয়ার পরেও ভিউ তেমন একটা নেই, বিষয়টি নিয়ে কী ভাবছেন ?

ভিউ নিয়ে আমি খুব একটা ভাবি না, আমার কাজ গুলোর ভিউ অত নেই, কিন্তু নাটক/শর্টফিল্মগুলো পরিবারের সবাই মিলে দেখতে পারবেন। নাটক/শর্টফিল্মগুলোতে সেই মানসম্মত উপাদান রয়েছে। আমি কাজ নিয়ে দর্শকদের মন্তব্য গুলো দেখি। আজ দুই/চারজন আমার কাজের প্রশংসা করেছেন। এটাই আমার অর্জন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ