ইয়াশের সঙ্গে সম্পর্ককে ‘ভালো বন্ধুত্ব’ বললেন তটিনী

বিনোদন ডেস্ক :


বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় জুটি অভিনেতা ইয়াশ রোহান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। একসঙ্গে বেশ কিছু নাটকে জুটিবদ্ধ হয়ে কাজ করতে দেখা গেছে দু’জনকে।

সেখান থেকেই ছড়িয়েছে তাদের প্রেমের গুঞ্জন। কারণ শোবিজ অঙ্গনে দুই তারকা একসঙ্গে দীর্ঘদিন কাজ করার অর্থ দাঁড়ায়, তাদের ব্যক্তিগত বোঝাপড়া খুব দারুণ। যে কারণে এই জুটিকে দর্শকরাও পছন্দ করছেন।

তবে কী ইয়াশের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তটিনী? সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সে বিষয়েই কথা বলেছেন এই অভিনেত্রী। জানিয়েছেন, তাদের সম্পর্ক কেবলই ‘ভালো বন্ধুত্ব’। সেটা প্রেম নয়।

অভিনেতা ইয়াশ রোহান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী

তটিনীর কথায়, ইয়াশের সঙ্গে আমার জুটি দর্শকরা দারুণ পছন্দ করেন। যে কারণে আমাদের জুটি করে অসংখ্য নাটক হয়েছে। আর একসঙ্গে কাজ করতে গিয়ে দু’জনের মাঝে একটা ভালো বন্ধুত্বের সৃষ্টি হয়েছে। তবে সেটা শুধুই  অভিনয়ের সূত্রে। এর বেশি কিছু নয়।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ