কন্যাকে বাজারে তুলে আড়াই হাজার টাকায় বিক্রি, অতঃপর…

অনলাইন ডেস্ক :


পঞ্চগড়ে এক মাস বয়সী কন্যা সন্তানকে বিক্রির জন্য বাজারে তুলেছেন এক মানসিক ভারসাম্যহীন নারী। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।

সোমবার (২৫ মার্চ) বিকেলে পঞ্চগড় শহরের মেডিসিন রোড এলাকায় এ ঘটনাটি ঘটে। তবে মানসিক ভারসাম্যহীন ওই নারীর পরিচয় শনাক্ত হয়নি। স্থানীয়রা বলছেন তার বাড়ি জেলার আটোয়ারী উপজেলায়। মানসিক ভারসাম্যহীন হওয়ায় জেলার বিভিন্ন হাট-বাজারে ঘুরে বেড়াতো। এদিকে এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এই নিয়ে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ভিডিওতে দেখা যাচ্ছে, একজন নারী তার কোলে থাকা এক মাস বয়সের একটি কন্যা শিশুকে ২৫ শত টাকার বিনিময়ে বিক্রি করছে। দর-কষাকষির মাঝে ওই শিশুকে ক্রয় করছেন এক বয়বৃদ্ধ ব্যক্তি। এক পর্যায়ে টাকা দিয়ে শিশুটিকে নিজ কোলে নেন ওই বৃদ্ধ।

স্থানীয়রা জানান, হঠাৎ মানসিক ভারসাম্যহীন ওই নারী নিজ সন্তানকে বিক্রির জন্য দাম হাকায়। এর পর শহরের ট্রাক টার্মিনাল এলাকার বৃদ্ধ মেকানিক ইসমাইল হোসেন শিশুটিকে ২৫ শত টাকার বিনিময়ে ক্রয় করে নেন। আবার বিক্রির বেশ কিছু সময় পর শিশুটিকে ফেরত নেয় ওই নারী।

এ বিষয়ে ইসমাইল হোসেন বলেন, আমি মেকানিকের কাজ করি। বাজার করতে গিয়ে দেখি ওই মেয়ে তার সন্তানকে বিক্রি করবে বলছে। আমার এক ভাগনি নি:সন্তান। আমি নিশ্চিত হয়ে ভাগনির জন্য তার কাছ থেকে বাচ্চাটি ২ হাজার টাকায় ক্রয় করতে চাই। এর মাঝে সে আরও টাকা চাইলে আরও ৫শত টাকা দিয়ে বাচ্চাটিকে নিজের কোলে নেই। এর পর বাড়ি ফেরার পথে সে আবার দৌড়ে এসে টাকা ফেরত দিয়ে বাচ্চাটিকে নিয়ে নেয়।

এ বিষয়ে জানতে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সাথে যোগাযোগ করা হয়। তিনি বলেন, বিষয়টি আমরা অবগত না। তার পরেও বিষয়টি দেখতে সমাজসেবা অফিসারকে অবগত করছি।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ