জবি শিক্ষার্থীদের গণঅনশন শুরু

দাবি আদায়ে বিকেল সাড়ে তিনটা থেকে যমুনা অভিমুখের কাকরাইল মোড়ে গণঅনশন কর্মসূচি শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেল তিনটায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমাবেশে জবি ঐক্যের পক্ষ থেকে এ ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন।

তিনি বলেন, ‘আমাদের আন্দোলন এমন জায়গায় এসে পৌঁছেছে আমাদের আর পেছনে ফেরার জায়গা নেই। আমরা বিকেল সাড়ে তিনটায় অনশন কর্মসূচি শুরু করব। বিজয় না নিয়ে আমরা ফিরছি না।’

এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চার দফা দাবিতে কাকরাইল মোড়ে জুম্মার নামাজের পর তৃতীয় দিনের মতো সমাবেশ ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন। এর আগে দুপুর ২টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচি শুরু করেন শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে এই সরকারের কিসের এত সমস্যা। এই দাবি আদায় করতে গিয়ে আমাদের শিক্ষক, শিক্ষার্থী এমনকি সাংবাদিকরা আহত হয়েছেন। জাতীয় বিভিন্ন পর্যায়ের মানুষ আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করছেন। কিন্তু এই সরকারের আমাদের রক্তের মধ্য দিয়ে প্রতিষ্ঠিতি হয়েও তারা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার মেনে নিতে চাইছেন না।’

জবিয়ানদের আজকের এই গন অনশন সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান সকলে অংশ নিয়েছেন। এই মুহুর্তে স্লোগানে স্লোগানে উত্তাল হয়েছে কাকরাইল মসজিদ মোড়। সাবেক বর্তমান মিলিয়ে প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন সমাবেশে। তবে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেয়ার চূড়ান্ত কোন সিদ্ধান্ত আসেনি।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ