দাবি মেনে নেওয়ায় জবি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক ও শিক্ষার্থীদের চলমান আন্দোলন দাবি মেনে নেওয়ায় স্থগিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৬ মে) রাতে রাজধানীর কাকরাইল মোড়ে এক প্রেস ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন এই ঘোষণা দেন।

তিনি বলেন, “আমাদের দাবিগুলো যেহেতু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেনে নিয়েছে, তাই আমরা চলমান আন্দোলন স্থগিত করছি। তবে দাবি বাস্তবায়নে কোনো গড়িমসি হলে অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করব।”

এসময় আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও প্রত্যাশা বিরাজ করছিল যে, দাবি বাস্তবায়ন প্রক্রিয়াটি স্বচ্ছ ও দ্রুত হবে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে শিক্ষার পরিবেশ উন্নয়ন ও ন্যায়সংগত দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে জবি শিক্ষার্থী ও শিক্ষকেরা আন্দোলন করে আসছিলেন। কর্তৃপক্ষের আশ্বাস ও পদক্ষেপের প্রেক্ষিতে অবশেষে তা স্থগিত করা হলো।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ