ফারাক্কা চুক্তির মেয়াদ নবায়ন করা হবে: উপদেষ্টা রিজওয়ানা

অন্তর্বর্তী সরকারের পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ফারাক্কা চুক্তির মেয়াদ আরো দেড় বছর আছে। যথাসময়ে চুক্তি নবায়ন করা হবে।

সোমবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলায় বড়াল নদীর উৎসমুখ পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি।

রিজওয়ানা হাসান বলেন, দেশে বালু ও ভূমি দস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এটা নিয়ন্ত্রণে ডিসিদের ১০ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। দিনে বা রাতে যখনই অবৈধভাবে মাটি বা বালু উত্তোলন করা হবে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, সমন্বিত পদক্ষেপে দেশের সব নদী বাঁচাতে হবে। বড়াল নদ বাঁচাতে নদী পুন:খনন এবং সুইসগেট অপসারণ করা হবে। দেশের বর্তমান প্রেক্ষাপটে সুইসগেটের আর প্রয়োজন নেই। আমরা যতদিন দায়িত্বে আছি ততদিনের মধ্যেই বড়ালের উৎসমুখ খনন করা হবে। এজন্য পানি উন্নয়ন বোর্ড থেকে পরিকল্পনা চাওয়া হয়েছে। পরবর্তী সরকার আসলে এটা আরো বিস্তৃত করতে পারবে।

সুবর্ণ সময়/জিসান রহমান

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ