কালকিনি পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

মাদারীপুরের কালকিনি পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশারকে (৬৩) গ্রেফতার করেছে কালকিনি থানা পুলিশ। সোমবার রাতে কালকিনি কাঁচা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত আবুল বাশার পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কালকিনি থানা পুলিশ। গ্রেফতারকৃত আবুল বাশারকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে.এম সোহেল রানা বলেন, সম্প্রতি পুলিশের উপর হামলা চালিয়ে মাদক ব্যবসায়ী ছিনিয়ে নেয়ার মামলায় তাকে রাতে  আটক করা হয়েছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ