বিএনপির নেতৃত্ব ছাড়া দেশ এগোবে না : শামসুজ্জামান দুদু

বিএনপির নেতৃত্ব ছাড়া দেশ এগোবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, গণতন্ত্রকে ঠেকাতে ষড়যন্ত্র হচ্ছে। ডিসেম্বরে যদি সরকার নির্বাচন করতে ব্যর্থ হয় তবে গণতন্ত্র হুমকিতে পড়বে।

সোমবার রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, আমরা স্বৈরশাসকের পতন ঘটিয়েছি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। কিন্তু আমরা দেখছি, গণতন্ত্র কিভাবে ঠেকানো যায় সেই চেষ্টা হচ্ছে।

এ আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ আরও অনেক উপস্থিত ছিলেন।

সুবর্ণ সময়/জিসান রহমান

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ