নোয়াখালীর সুবর্ণচরে গরুবোঝাই গাড়ি পুকুরে: ৩ গরুর মৃত্যু, ২টি জীবিত উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি :


নোয়াখালী জেলার সোনাপুর চকে নেয়ার পথে একটি গরুবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়।  দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩টি গরু মারা যায়, তবে স্থানীয়দের সহযোগিতায় ২টি গরু জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরের দিকে গাড়িটি মোহাম্মদপুর থেকে আসার সময় কেরামতপুরে এই ঘটনা ঘটে।
গরু গুলো সুবর্ণচর উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা ডিপটি ব্যাপারির।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে গাড়িটি সোনাপুর চকে গরু বোঝাই করে নেওয়ার সময় কেরামতপুর এলাকায় ব্যাটারি চালিত অটো রিক্সাকে সাইট দিতে গিয়ে ভারসাম্য হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩টি গরু মারা যায় এবং দুটি গরুকে স্থানীয়দের সহযোগিতায় জীবিত উদ্ধার করা হয়।
গরুগুলোর ক্ষতি নিয়ে ব্যাপারি ডিপটি বলেন, “এই গরুগুলা লালন পালন করে বিক্রির টাকাতেই পরিবার চালাই। সব শেষ হইয়া গেল !
 চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন মিয়া জানান, এ বিষয়ে এখনো থানাকে অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব।
সুবর্ণ সময়/জিসান রহমন

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ