পতাকা বৈঠকের মাধ্যমে ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশিকে আটকের পর দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সীমান্তের ২৮৫ নং পিলার সংলগ্ন স্টেশন এলাকায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করেন বিএসএফ সদস্যরা।

ফেরত ব্যক্তিরা হলেন, দিনাজপুর সদর এলাকার শহীদুল ইসলামের ছেলে সুমন (২১) ও ঢাকার সাভার উপজেলার ইব্রাহিম দুলালের ছেলে আল আমিন (৩১)। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারাক।

সুবেদার অসীম মারক বলেন, গত ২৬ জুন ভারতের অভ্যন্তর থেকে দুই বাংলাদেশি নাগরিককে আটক করে বিএসএফ। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের ফেরত পাঠানোর জন্য পতাকা বৈঠকের আহ্বান জানায় তারা। পরে বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

সুবর্ণ সময়/জিসান রহমান

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ