আইন-আদালত জাতীয় জেলার সময় প্রচ্ছদ

নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর হাতিয়ায় গণিত অলিম্পিয়াড প্রশিক্ষণে শিক্ষকদের কাছ থেকে চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে…

উপকূল জাতীয় জেলার সময় প্রচ্ছদ

নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের মানুষ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কাটিয়ে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছে মানুষ।…

আইন-আদালত জাতীয় জেলার সময় প্রচ্ছদ মুহুর্তের খবর

নোয়াখালী প্রতিনিধি দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার এক ব্যবসায়ীকে নিজ দোকানে গুলি করে হত্যা করেছে…

জাতীয় জেলার সময় প্রচ্ছদ

নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় তিনটি দোকানের টিনের চালা কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ…

জাতীয় জেলার সময় প্রচ্ছদ

নোয়াখালী প্রতিনিধি  নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে সকাল-সন্ধ্যা গণঅনশন কর্মসূচি পালন করা হয়েছে।…

আইন-আদালত জাতীয় জেলার সময় প্রচ্ছদ

নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিজের দোকান থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।…

জাতীয় জেলার সময় প্রচ্ছদ

 নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জে বেশি দামে চিনি বিক্রি ও মুল্য তালিকা প্রদর্শন না করায় এক…

জাতীয় তথ্যপ্রযুক্তি প্রচ্ছদ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে ব্রডব্যান্ড ইন্টারনেট গতি কখনও ১৩০কেবিপিএস, কখনও ১৪০কেবিপিএস, কখনও ১৫০কেবিপিএস। এই গতির ইন্টারনেট দিয়ে কোন কাজই ঠিকমত সঠিক সময়ে করা যায়না। এছাড়া অনেক সময় মাসের মধ্যে ৫-৭দিন ইন্টারনেট বন্ধ থাকে। এবং বিদ্যুৎ চলে গেলে তো তাদের পুরো লাইনই বন্ধ থাকে। খোঁজ নিয়ে জানা গেছে, অনেক লোক বড় ইন্টারনেট সেবাদাতার কাছ থেকে ব্যান্ডউইডথ নিয়ে গ্রাহককে দেয়, যাদেরকে “রিসেলার” বলা হয়। এদের কারনে ইন্টানেট এর গতি কমে যায়। জেলার বিভিন্ন উপজেলা এবং ইউনিয়নের গ্রাহকদের সাথে কথা বলে জানাযায় প্রতিটি ইউনিয়নে প্রভাবশালীরা ইন্টারনেট সেবাদাতা হিসেবে কাজ করছে। তাদেরকে সেবা নিয়ে কোনো অভিযোগ জানালে উল্টো বিপাকে পড়তে হয়। বিটিআরসি যে নতুন নির্দেশনা দিয়েছে তা এরা মানে না। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ক্ষেত্রে নতুন নিয়ম ঠিক করে দিলেও তা মানছে না এসব প্রভাবশালী ইন্টারনেট সেবাদাতারা, মানছেনা সরকারী কোন নিয়ম-কানুন! বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এক নির্দেশনায় বলা হয়েছে, গ্রাহকের অভিযোগের আলোকে দ্রুত সমস্যার সমাধান করতে হবে। টানা ৩ দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকলে সেবাদাতা ওই মাসে গ্রাহকের কাছ থেকে কোনো সেবামূল্য বা বিল নিতে পারবে না। বিটিআরসির পক্ষ থেকে এ নির্দেশনা সব ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) কাছে পাঠানো হয়। সংস্থাটি জানিয়েছে, গত ৬ জুন চালু করা “এক দেশ, এক রেট” কর্মসূচির আওতায় ব্রডব্যান্ড ইন্টারনেটের সেবামূল্য ঘোষণা করা হয়। নির্দেশনায় বলা হয়, টানা ১ দিন ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে গ্রাহকের কাছ থেকে ওই মাসে মোট বিলের ৫০ শতাংশ নেওয়া যাবে। টানা ২ দিন ইন্টারনেট না থাকলে নেওয়া যাবে মাসিক বিলের ২৫ শতাংশ টাকা। ৩ দিন ইন্টারনেট না থাকলে সে মাসে কোনো টাকাই নেওয়া যাবে না। “এক দেশ, এক রেট” কর্মসূচির আওতায় গত জুনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়। ১ম প্যাকেজের মূল্য মাসে সর্বোচ্চ ৫০০ টাকা, যার গতি হবে ৫ এমবিপিএস । ২য় প্যাকেজের মূল্য মাসে সর্বোচ্চ ৮০০ টাকা, গতি ১০ এমবিপিএস। আর ৩য় প্যাকেজের গতি ২০ এমবিপিএস, দাম মাসে সর্বোচ্চ ১,২০০ টাকা। মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়নে একই মূল্যে ইন্টারনেট সেবা দিতে হবে। এই দাম নির্ধারণ করা হয়েছে শেয়ারড বা ভাগাভাগির (১:৮) ব্যান্ডউইডথের ক্ষেত্রে। বিটিআরসি নতুন নির্দেশনায় বলেছে, সেবাদাতারা নতুন-নতুন প্যাকেজ দিতে পারবে। তবে সেটা হতে হবে অনুমোদিত প্যাকেজের আদলে এবং গতির সর্বনিম্ন সীমা ৫ এমবিপিএস ঠিক রাখতে হবে। নতুন প্যাকেজের জন্যও অনুমোদন নিতে হবে। এর বাইরে কোনো প্যাকেজ দিলে কমিশন ব্যবস্থা নেবে। অনুমোদিত সেবামূল্য আইএসপির ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। বিটিআরসি নতুন নির্দেশনায় আরও বলেছে, গ্রাহকের অভিযোগের আলোকে দ্রুত তার সমস্যার সমাধান করতে হবে। এবং তথ্য অন্তত ৬ মাসের জন্য সংরক্ষণ করতে হবে। নোয়াখালীতে ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহকারীদের একজন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, অবৈধ আইএসপি থেকে সংযোগ নিলে গতির সমস্যা হবে। এলাকার পেশি শক্তিধারীরাই এধরনের একচেটিয়া ব্যবসা করে। এ বিষয়ে আইএসপিএবির কাছে বা বিটিআরসির কাছে গ্রাহক অভিযোগ জানাতে পারেন। তিনি দাবি করেন, বিটিআরসি নির্ধারিত নতুন মূল্যহার কার্যকর হয়েছে। বাংলাদেশে লাইসেন্সধারী আইএসপি প্রতিষ্ঠান আছে ২০০০ এর কিছু বেশি।

আইন-আদালত জাতীয় জেলার সময় প্রচ্ছদ

নোয়াখালী প্রতিনিধি  নোয়াখালীতে দুর্নীতির মামলায় এক দলীল লিখক কে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।…

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ