এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ক্ষেত্রে বড় ধরনের সম্ভাবনার পাশাপাশি ঝুঁকি ও আশঙ্কাও রয়েছে। এ প্রযুক্তি যেন কোনোভাবেই সবকিছুর নিয়ন্ত্রণ গ্রহণের ভূমিকায় অবতীর্ণ না হয়, মানুষকে যেন নিয়ন্ত্রণ না করে-সে বিষয়ে লক্ষ রাখতে হবে এবং প্রতিটি পর্যায়ে সতর্ক থাকতে হবে। এআইয়ের নিরাপদ ব্যবহার ও কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করা জরুরি। অন্যথায় মানবসভ্যতা অস্তিত্বের সংকটেও পড়তে পারে। এ বিষয়ে বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। গতকাল রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি সতর্ক করে বলেন, এআই মানুষের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে পুরো মানবসভ্যতা অস্তিত্বসংকটে পড়বে। তাই প্রযুক্তির চরম উৎকর্ষের মধ্যেও মানবকল্যাণ এবং মানুষের সর্বময় নিয়ন্ত্রণ বজায় রাখাই হবে আমাদের প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, বিশ্ব আজ এক মহাবিপ্লব ও রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যার মূল চালিকাশক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা। বৈশ্বিক অঙ্গনে আগামী দিনে বাংলাদেশের অবস্থান কোথায় দাঁড়াবে, তা বহুলাংশে নির্ধারণ করবে এই প্রযুক্তির সঠিক ব্যবহার ও প্রয়োগের ওপর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আন্তর্জাতিক বাণিজ্য চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইসিসি) বাংলাদেশ-এর সভাপতি মাহবুবুর রহমান। এতে মূল বক্তব্য দেন রেডিনেস অ্যান্ড ইন্টেলিজেন্ট সিস্টেমস লিমিটেড-যুক্তরাজ্য-এর সিইও ও সাবেক অধ্যাপক আলমগীর হোসেন।

 বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্সের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ। এ ছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বক্তব্য দেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ