অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল, পেছনে কোনো লোকই নাই
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা শহরে যাওয়া যায় না। এই রাস্তা বন্ধ, ওই রাস্তা বন্ধ, আন্দোলন, আন্দোলন। এখন এই দুর্বল সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকার, ওর পেছনে কোনো লোকই নাই। তাকে এতো ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আছে বলেন। তারা করেতেছে, একটাই উদ্দেশ্য নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানার হাটে ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময়কালে মির্জা ফখরুল এ কথা বলেন।
সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



Post Comment