অমর একুশে বইমেলা’র সংবাদ সম্মেলন ১৭ জানুয়ারি

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২১ (বাসস) : ‘অমর একুশে বইমেলা ২০২১’ বিষয়ে আগামী ১৭ জানুয়ারি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলা একাডেমি।
রোববার দুপুর ২টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিতব্য এই সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ বদরুল আরেফীন এবং বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী উপস্থিত থাকবেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ