আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে নীলফামারীতে আলোচনা সভা

বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি কক্ষে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, সদস্য তাসনিম ফৌজিয়া ওপেল এবং জেলা গণ অধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু।

বক্তারা বলেন, আবরার ফাহাদ ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, আধিপত্যবাদ বিরোধী এক সংগ্রামী তরুণ। ছাত্রলীগ নেতারা তাকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছে, যা জাতি কখনো ভুলবে না। ফাহাদ শহীদ হলেও তিনি ইতিহাস হয়ে থাকবেন বাংলাদেশের তরুণ প্রজন্মের মনে।

এর আগে, আবরার ফাহাদকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ