আবার অভিনয়ে কন্ঠ শিল্পী জেফার

মোস্তফা সরয়ার ফারুকীর ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ ওয়েব ফিল্মে প্রথম অভিনয় করেন সংগীতশিল্পী জেফার রহমান। গত বছর রোজার ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এক বছর পর এবারের রোজার ঈদে আবার নতুন কাজে দেখা যাবে জেফারকে। শিহাব শাহীনের ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজে অভিনয় করেছেন তিনি।

 

নতুন সিরিজে যুক্ত হওয়া প্রসঙ্গে জেফার বলেন, ‘ইন্টারেস্টিং চরিত্র হলে আমি অবশ্যই অভিনয় করতে রাজি। এই সিরিজের গল্প ও আমার চরিত্রটি ঠিক তেমন।’ অভিনয়ের পাশাপাশি সিরিজের ‘বৈয়াম পাখি ২’ গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।

দুই বছর আগে মুক্তি পাওয়া মাইশেলফ অ্যালেন স্বপন সিরিজে বৈয়াম পাখি গানটি গেয়েছিল সিরিজের নাম ভূমিকায় অভিনয় করা নাসির উদ্দিন খান। এবারও জেফারের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি। খৈয়াম শানু সন্ধির সুর ও সংগীতায়োজনে গানটি লিখেছেন সন্ধি, ম্যাক্স রহমান ও শেখ কোরাশানী।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ