আমার ভুবন আমার স্কুল

মুজাহিদুল ইসলাম সোহেল :


নোয়াখালীতে গড়ে উঠেছে ব্যতিক্রম একটি স্কুল। যেখানে শিক্ষার্থীরা নিজেদের মতো করে সাজাতে পারে নিজেকেই। স্কুলটাকে ঘিরে স্বপ্ন বুনছে শিক্ষার্থীরা। যেন এটি আমার ভুবন আমার স্কুল।

স্কুলটির অধ্যক্ষ পিএইচডি ডিগ্রি প্রাপ্ত ডক্টর মোহাম্মদ আফতাব উদ্দিন তার ফেসবুক পেজে লিখেছেন,  নোয়াখালী সাইন্স এন্ড কমার্স কলেজ এর সাথে, মাইজদী নতুন বাসস্ট্যান্ড এলাকায়, ছোট্র একটা স্কুল পরিচালনা করি। নার্সারি থেকে এসএসসি পর্যন্ত পড়াই। বোর্ড বই এর বাইরে অন্য বই পড়াই না। সিলেবাস দেই না, হোমওয়ার্ক দেই না, ডাযেরি দেই না, প্রাইভেট পড়াই না, কোচিং করাই না। বাচ্চাদের প্রাইভেট পড়তে বা কোচিং করতেও দেই না। জিপিএ৫ পাওয়ার জন্য বাচ্চাদের উপর চাপ দেই না। বাচ্চাদের বলি, স্কুলে লেখাপড়ার ফাঁকে দুস্টুমি করবে, আর বাড়িতে দুস্টুমির ফাঁকে লেখাপড়া করবে।

সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। বাচ্চাদের সাথে মাঠে খেলি, ধমক দেই না, শাস্তি দেই না, আদর করি। একদিনের জন্য স্কুল বন্ধ দিলেও বাচ্চারা স্কুলে আসার জন্য কান্নাকাটি শুরু করে দেয়। বছরে আমরা ক্লাসেই একেকটা বই ৫/৭ বার রিভিশন করাই। পিইসি, জেএসসি, এসএসসি’তে আমাদের কোন স্টুডেন্ট ফেল করে না। কোন আড়ম্বর নেই, ছোট পরিসরে ছোট কাজ করি। খুশি আছি। আলহামদুলিল্লাহ।

বাচ্চাদের কোন কুশিক্ষা দেই না। কারো সাথে কম্পিটিশন করি না, যেমন চলছে তাতেই খুশি। বাচ্চাদের স্কুল কেমন হতে হয়, বাচ্চাদের কিভাবে পড়াতে হয় সেটা দেখে আপনাদের হয়তো ভালো লাগবে। কখনো সময় হলে একবার দেখে যাবেন, প্লিজ।

ড. আফতাব উদ্দিন
অধ্যক্ষ
নোয়াখালী সাইন্স এন্ড কমার্স কলেজ।
ফোন: 01715434289

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ