আসছে ‘দ্য ফ্যামিলি ম্যান’ এর চতুর্থ সিরিজ

রাজ ও ডি কের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ মুক্তির পরেই চমকে দিয়েছিল। অ্যাকশন তো বটেই, হাস্যরস, ড্রামার মিশেলে অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজটি দ্রুতই জনপ্রিয়তা পায়। দীর্ঘ বিরতির পর আসা ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় কিস্তির সাফল্যের মধ্যেই এলো নতুন সুখবর। আসছে চতুর্থ সিজন—এমনটা নিশ্চিত করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী।

চলতি বছরে মুক্তি পাওয়া সিজন ৩ প্রাইম ভিডিও ইন্ডিয়ার এ বছরের সবচেয়ে বেশি দেখা সিরিজ হয়েছে। চার বছর পরও দর্শকদের উত্তেজনা কমেনি। প্রথম সপ্তাহেই সিরিজটি আগের সব রেকর্ড ভেঙে দেয়।

এ বিষয়ে সিরিজটির নির্মাতা রাজ নিদিমোরু ও কৃষ্ণ ডি কে বলেন, দীর্ঘ বিরতির পরও দর্শক যে এত ভালোবাসা দিয়েছে, তা তাদের জন্য বড় অনুপ্রেরণা।
এদিকে মনোজ বাজপেয়ী জানিয়েছেন, সিজন ৩-এর যেখানে গল্প থেমে ছিল, সেখান থেকেই শুরু হবে নতুন সিজন। শ্রীকান্ত তিওয়ারিকে দেখা যাবে আরেকটি নতুন ও ঝুঁকিপূর্ণ মিশনে। শোনা যাচ্ছে, এবার গল্পের প্রধান পটভূমি হতে পারে ভারতের পশ্চিমাঞ্চল। আগের মতোই ফিরছেন শরিব হাশমি, প্রিয়ামণিসহ মূল অভিনেতারা।

প্রাইম ভিডিওর কর্মকর্তা নিখিল মাধোক বলেন, সিজন ৩ এর জনপ্রিয়তার পেছনে রয়েছে রোমাঞ্চ, আবেগ, হাস্যরস ও শক্তিশালী অভিনয়ের দুর্দান্ত মিশ্রণ। এবার জয়দীপ আহলাওয়াত ও নিমরত কৌর যোগ হওয়ায় সিরিজটি আরও আকর্ষণীয় হয়েছে।

সব মিলিয়ে নতুন সিজন নিয়ে ভক্তদের উত্তেজনা এখন তুঙ্গে। সিরিজ প্রেমীরা অপেক্ষা করছেন, কবে পর্দায় আসবে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ৪।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ