রাস্তা সংস্কার ও মসজিদ-মাদ্রাসায় অনুদানও দিয়েছেন তিনি: ঈদে গরিবদের পাশে লন্ডনপ্রবাসী আবু তাহের
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নোয়াখালীর সদর উপজেলার গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন লন্ডনপ্রবাসী ও বিএনপির লন্ডন মহানগর শাখার সহ-সভাপতি আবু তাহের মুহাম্মদ শাহজাহান। ব্যক্তিগত উদ্যোগে তিনি খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা দিয়েছেন শতাধিক দরিদ্র পরিবারকে।
এলাকার বাসিন্দা মো. হারুন বলেন, ‘ঈদের আগে চাল, ডাল, তেল আর কিছু নগদ টাকা পেয়েছি। অনেক উপকার হয়েছে।’
শুধু ঈদেই নয়, সামগ্রিক উন্নয়নেও অবদান রেখেছেন তিনি। সম্প্রতি নিজ অর্থায়নে প্রায় ২ কিলোমিটার ভাঙা সড়ক সংস্কার করেছেন আবু তাহের। এতে সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরেছে।
স্থানীয় কৃষক মনির উদ্দিন বলেন, ‘এই রাস্তা দিয়ে ফসল আনি, আগে খুব কষ্ট হতো। এখন অনেক সহজ হয়েছে।’
এ ছাড়া এলাকায় একাধিক মসজিদ ও মাদ্রাসায় দান করেছেন তিনি। মসজিদের ছাদ নির্মাণ, ফ্যান ও সাউন্ড সিস্টেম কেনাসহ বিভিন্ন কাজে অর্থ দিয়েছেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য হাফেজ খালেদ বলেন, ‘তিনি একজন উদার হৃদয়ের মানুষ। প্রবাসে থেকেও এলাকার জন্য যা করছেন, তা সত্যিই প্রশংসনীয়।’
আবু তাহের শাহজাহান দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত।তিনি তার সকল কাজকে মরহুম জিয়াউর রহমানের জন্য উৎসর্গ করেছেন। এবং দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন।



Post Comment