একাত্তর টিভির নাজনীন মুন্নী এবার ডিবিসিতে

নিজস্ব প্রতিবেদক


সংবাদভিত্তিক বেসরকারি টিভি চ্যানেল ঢাকা বাংলা চ্যানেলে (ডিবিসি) যোগ দিয়েছেন সাংবাদিক ও উপস্থাপক নাজনীন মুন্নী। চ্যানেলটিতে তিনি অ্যাসাইনমেন্ট এডিটর পদে যোগ দিয়েছেন। ইতোমধ্যে তিনি পেশাদারিত্বের সাথে একাত্তর টেলিভিশনে কাজ করেছেন। সাংবাদিকতা ও উপস্থাপনায় তার যথেষ্ট যশ রয়েছে।

নির্বাচনকে সামনে রেখে মাঠে সাংবাদিকতা করার ইচ্ছা নিয়ে ডিবিসিতে যোগ দিয়েছেন বলে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন ।

ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করা কালীন ‘দৈনিক সংবাদ’ দিয়ে সাংবাদিকতা শুরু করেন তিনি। ২০০৭ থেকে সাংবাদিকতা শুরু করা নাজনীন মুন্নী দ্বিতীয় দফা সম্প্রচারে আসা একুশে টেলিভিশনের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ায় কাজ শুরু করেন। এরপর তিনি যমুনা টিভি, নিউজ২৪, আর টিভিতে কাজ করেন। সাংবাদিকতার পাশাপাশি উপস্থাপনায় সমান সাফল্য অর্জন করেন।

একাধারে তিনি কলামও লিখেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সামাজিক কুসংস্কার আর প্রথা ভাঙার বার্তা দিয়ে তিনি টেলিভিশনের বাইরেও জনপ্রিয় মুখ হয়ে উঠেন। তিনি দেশের বিভিন্ন জেলায় গিয়েও সাংবাদিকতা করেছেন।

 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ